IPL 2021: KKR vs PBKS: প্লেঅফে পৌঁছতে কেকেআরের গুরুত্বপূর্ণ ম্যাচ, দেখে নিন সম্ভাব্য একাদশ | লেটেস্ট খেলার খবর


কেকেআর বনাম পঞ্জাব কিংসের (KKR vs PBKS)  ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে৷ এই ম্যাচ লাইভ দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে, লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার ও জিওতে৷

এই ম্যাচের লাইভ  আপডেটস -র জন্য নজর রাখতে পারেন নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটে৷

নাইট বনাম পঞ্জাব ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইজার্স (KKR Probable 11) – শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, নীতিশ রাণা, দীনেশ কার্তিক, সুনীল নারিন, টিম সাউদি, লকি ফার্গুসন, সন্দীপ ওয়ারিয়র বরুণ চক্রবর্তী

বেঞ্চ- পওয়ন নেগি, শাকিব আল হাসান, বেন কাটিং

পঞ্জাব কিংস  (PBKS Probable 11)- কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল/মনদীপ সিং, ক্রিস গেইল, আইডেন মারক্রম, নিকোলাস পুরান , দীপক হুডা, হরপ্রীত ব্রার, ন্যাথান এলিস, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং

বেঞ্চ- শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন , প্রভসিমরণ সিং

কেকেআর বনাম পিবিকেএস (KKR vs PBKS) ম্যাচে কেকেআরের নেতৃত্ব দেবেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং পিবিকেএস -র অধিনায়ক কেএল রাহুল৷ কেকেআর এখনও অবধি নিজেদের ১১ ম্যাচের ৫ টি জিতেছে এবং এখন পয়েন্ট টেবলের ৪ নম্বরে রয়েছে৷ অন্যদিকে পঞ্জাব ১১ ম্যাচের মধ্যে ৪ টি জিতেছে৷ তারা পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে৷

কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে কেমন থাকবে আবহাওয়া

এদিন তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াসের আশেপাশে৷ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ %, বায়ুর গতি থাকবে ঘণ্টায় ১৪ কিলোমিটার৷ ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷

কেকেআর বনাম পিবিকেএস ম্যাচের পিচ রিপোর্ট

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইতিমধ্যেই ব্যাটসম্যানদের সহায়ক বলে প্রমাণিত হয়েছে৷ আশা করা যাচ্ছে এদিনের ম্যাচ যে পিচে খেলা হবে তা ব্যাটসম্যানদের সহায়ক হবে৷ পেসাররা ম্যাচের দ্বিতীয়ভাগে কিছু সুবিধা পেতে পারে৷ মাঝের ওভারগুলিতে স্পিনাররা কিছুটা সুবিধাজনক পরিস্থিতি পেতে পারেন৷



Source link

Leave a Comment